বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ অক্টোবর ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের আব্দুল আজিজ হত্যা মামলায় তার ভাই আব্দুর রশিদ গ্রেফতার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের চাঞ্চল্যকর আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামি মোঃ আব্দুর রশিদকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। গ্রেফতার আব্দুর রশিদ আব্দুল আজিজের আপন ভাই।

মঙ্গলবার বিকালে খুলনা জেলার রূপসা থানার লখপুর ইউনিয়ন এর হাকিম তলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, আব্দুল আজিজ (৫৮) পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। আসামি মোঃ আব্দুর রশিদ (৫৬) ও ভিকটিম আব্দুল আজিজ আপন দুই ভাই। ভিকটিমের সাথে তার ভাই আব্দুর রশিদের কিছুদিন ধরে পৈত্রিক সম্পত্তিতে দোকান করা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর আব্দুল আজিজ দোকান তৈরির কাজ করতে গেলে আব্দুর রশিদসহ এজাহার নামীয় অন্যান্য আসামিদের সাথে তার কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে আব্দুল আজিজকে বেদম মারপিট করা হয়। স্বজনরা উদ্ধার করে দ্রুত শ্যমনগর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় ভিকটিম এর কন্যা মোছাঃ আজমুন নাহার বাদী হয়ে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার প্রধান আসামি আব্দুর রশিককে খুলনা জেলার রূপসা থানাধীন লখপুর ইউনিয়ন এর হাকিম তলা এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!