
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া মহিলা দাখিল মাদরাসায় সাংস্কৃৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাদরাসাটির সভাকক্ষে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সমাজসেবক সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মো. মুজিবর রহমান।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, মাদরাসার সুপার আবুল বাশার, শিক্ষক আনোয়ারুল আমীন, মাহবুবুল আলম, ওয়ায়েজুর রহমান, আব্দুর রশিদ, হাবিবুল্লাহ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন