বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্যার্তদের ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ করায় মামলার হুমকি

ডেস্ক রিপোর্ট: বন্যার্তদের ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে সাতক্ষীরা কমিউনিটি ফেসবুক গ্রুপের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তবে, মানববন্ধনের আয়োজন করায় সদস্যদের মামলার হুমকিও দিয়েছেন গ্রুপের এডমিন উম্মে ফুয়ারা রানী।

মানববন্ধনে সাতক্ষীরা কমিউনিটির মডারেটর ও সমন্বয়ক মির্জা রাফিয়া রাহাত বলেন, আমি এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতাম। বন্যার জন্য আমরা ১ লক্ষ ১২ হাজার টাকা তুলেছিলাম। হিসাবের দায়িত্বে ছিলাম আমিও। আমাদের কাছে যে হিসাবগুলো ছিল দোকানের মেমো অনুযায়ী এডমিনের কাছে বুঝিয়ে দিয়েছিলাম। ত্রাণ দেওয়ার পর আরো ৩৪ হাজার টাকা ছিল। সেখান থেকে ২ হাজার টাকা আমাদের খাওয়া দাওয়া করার জন্য বলেছিলেন তিনি। বাকি ৩২ হাজার টাকা ছিল। যেটা ইসলামী ব্যাংকের মাধ্যমে তার কাছে পাঠিয়েছি দেই এবং তার রশিদও আমার কাছে আছে। এখানে আমার কোন দোষ নেই। এরপর আমাদের সবাইকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। আমি নিজেও এই গ্রুপের মডারেটর ছিলাম, আমাকে বের করে দেওয়া হয়েছে। এছাড়াও আইডি কার্ডের জন্য ৫০ টাকা করে সদস্যদের কাছ থেকে তোলা হয়েছিল।

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের সদস্য নুসরাত জাহান মিরর বলেন, আমি কমিউনিটি গ্রুপের একজন স্বেচ্ছাসেবক। বন্যার সময় যে টাকা উত্তোলন করেছিলাম এই টাকার সঠিক কোন হিসাব আমাদের এডমিন দিতে পারেনি।

তিনি বলেন, যখন টাকার হিসাব চেয়েছি, তখনই আমাদের এই গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি মেয়েদের মানহানি করার চেষ্টা করা হয়েছে। প্রতিবাদ করলে আমাকেও হুমকি দেয়া হয়।

কমিনিউনিটি গ্রুপের সমন্বয়ক মিনহাজুল আবেদীন (মিনহাজ) বলেন, সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের বন্যার জন্য টাকা উত্তোলন করা হয়। আমরা টাকা উত্তোলন করেছিলাম এক লক্ষ ১২ হাজার (অনলাইন এবং অফলাইনে)। ত্রাণের কাজে ৭৬ হাজার টাকা খরচ করেছিলাম। বাকি টাকাগুলো গ্রুপের এডমিন উম্মে ফুয়ারা রানী আত্মসাৎ করেছে এবং আমাদের গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি তিনি কোন হিসাব দিতে চাচ্ছেন না।

গ্রুপের সদস্য শাহারিয়ার কবির বলেন, মানববন্ধনের ব্যানার ফেসবুকে পোস্ট করার পরপরই গ্রুপের এডমিন আমাকে কল দিয়ে মামলার হুমকি দেন।

কমিউনিটি গ্রুপের সদস্য জারিন তাসনিম বলেন, এ ধরনের ঘটনা যাতে সাতক্ষীরায় আর কেউ না ঘটাতে পারে এজন্য প্রতিবাদ শুরু করেছি। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পরে এ ঘটনায় গ্রুপের সদস্যরা সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!