
ডেস্ক রিপোর্ট: গুণগত মানসম্পন্ন ও খাটি ঘানির সরিষার তেল, গুড়া মশলা ও আটা ময়দা সুজিসহ বিভিন্ন প্যাকেটজাত মসলা উৎপাদন ও বিপণনের লক্ষ্য নিয়ে নবউদ্যমে যাত্রা শুরু করেছে আলাউদ্দিন ফুডস্ অ্যান্ড এগ্রো।
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে বৃহস্পতিবার ঘানিতে সরিষার তেল উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী লুৎফুননেছা বেগম।
এসময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, শামীম পারভেজ, আব্দুস সামাদ, ইকবাল হাসান জয়, হাসিনা খাতুন, শাহানা পারভীন, সারিকা সায়নী মেধা, প্রান্তসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মাওলানা রুহুল কুদ্দুস।
মন্তব্য করুন