বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ অক্টোবর ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেসবুকে বিএনপি নেতৃবৃন্দের নামে অপপ্রচার, জিডি করলেন কালিগঞ্জের ২ নেতা

কালিগঞ্জ প্রতিনিধি: ফেসবুকে একাধিক আইডি খুলে সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ সম্পর্কে আপত্তিকর ও বিভ্রান্তমূলক পোস্টের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও কুশুলিয়া ইউপির সদস্য শেখ খায়রুল আলম এবং কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান থানায় পৃথক জিডি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৫/০৯/২৪ তারিখে ফেসবুকে ‘হাইব্রিড নেতা’, ২৪/০৯/২৪ তারিখে ‘মানবতার ফেরিওয়ালা’ এবং Arif Par নামক আইডি থেকে আপত্তিকর ছবি আপলোড করে অজ্ঞাতনামা ব্যক্তিরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দের নামে মিথ্যা ও বানোয়াট কথাবার্তা লিখে অপপ্রচার চালায়। এর ফলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপকভাবে মানহানি ঘটছে বলে জিডিতে উল্লেখ করেছেন বিএনপি নেতা শেখ খায়রুল আলম।

অপরদিকে, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান তার জিডিতে জানান, গত ২৬/০৯/২৪ তারিখ বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তি ‘স্বাধীনতার বাংলাদেশ’ নামক একটি ফেসবুক আইডি খুলে সেখানে তার ছবি আপলোড করে দেশের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট দিতে থাকে।

‘স্বাধীনতার বাংলাদেশ’ নামক আইডি থেকে ভবিষ্যতে ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় পোস্ট করে বিভ্রান্ত সৃষ্টির মাধ্যমে মানুষকে হয়রানি করতে পারে। এ আশংকায় তিনি থানায় জিডি করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

প্রায় ৬১ লাখ টাকা নিয়ে লাপাত্তা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার শরিফুল

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে আবেদন করবেন

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

১০

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

১১

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

১২

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

১৩

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১৫

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১৬

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১৭

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৮

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৯

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

২০
error: Content is protected !!