বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ অক্টোবর ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিবেশ সংরক্ষণে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির পাঠচক্র

ডেস্ক রিপোর্ট: ‘‌সুস্থ পরিবেশ, শান্তিময় পৃথিবী’ এই স্লোগানক সামনে রেখে পরিবেশ সংরক্ষণে তারুণ্যের করণীয় শীর্ষক পাঠচক্র‍ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি এই পাঠচক্রের আয়োজন করে।

পাঠচক্রে প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমদ তৈয়্যব এর লেখা ‘বাংলাদেশের পানি পরিবেশ ও বর্জ্য’ বইটি পঠিত হয়।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি ফয়জুর রহমান মিশুক এর সঞ্চলনায় ‘বাংলাদেশের পানি পরিবেশ ও বর্জ্য’ গ্র‍ন্থ থেকে পাঠ করেন মাহবুবুর রহমান খান।

পাঠচক্রে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কার্যনির্বাহী সদস্য
মোঃ হাফিজ, আবু হুরায়রা, মো: আল-আমিন, মুশফিকুর রহমান, মো: আল রাফিয়াদ রুহান, সাগর আহমেদ, ইমরান নাজির শুভ, রিয়াজ রহমান, হসিবুল আলম, সাদিক ইবনে মুজিব প্র‍মুখ।

পাঠচক্র‍ শেষে আলোচনা পর্বে বর্জ্য পদার্থের আধুনিক ও নিরাপদ অপসারণ ব্যবস্থার অপ্রতুলতা বাংলাদেশের অন্যতম পরিবেশগত সমস্যা উল্লেখ করে বক্তারা পরিবেশ সংরক্ষণে তারুণ্যের ভূমিকা ও করণীয়সমূহ তুলে ধরেন। বক্তাদের আলোচনায় অতি বৃষ্টির কারণে সাতক্ষীরায় বন্যা, জলাবদ্ধতা পরিস্থিতি ও মানবিক বিপর্যয়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

এসময় সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন, শিক্ষা, উদ্ভাবন, সেবা, সৃজনশীলতা ও পরিবেশ সংরক্ষণে যুবরা কাজ করে যাচ্ছে, যা গোটা বিশ্বের সমাজকাঠামোর অগ্রগতিতে বিশেষ ইতিবাচকতা এনে দেয়। আজকের এই সৃষ্টিশীল যুবসমাজের হাত ধরেই বিশ্বের অদেখা সব স্বপ্ন বাস্তবরূপে আবির্ভুত হবে একদিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!