বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ অক্টোবর ২০২৪, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেসে গেছে তালার হাজারো মৎস্য ঘের, ৪ কোটি টাকার ক্ষতি

ইলিয়াস হোসেন, তালা: বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না থাকায় তলিয়ে গেছে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর, হাজকাটি, জেয়ালা, নগরঘাটা, মাগুরা, খানপুর, হরিহরনগর, শহপুর, বালিয়া, শলিখা, দোহার কানাইদিয়া, রথখোলা, দলুয়া, মাদরাসহ শাতাধিক গ্রাম। সেই সাথে বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে তালা উপজেলার ১ হাজার ২৭ টি মৎস্য ঘের। এতে ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়ে পড়েছে চাষীরা।

সরজমিনে দেখা গেছে, অতিবৃষ্টিতে তালা উপজেলার ১১শ হেক্টর আয়তনের মৎস্য ঘের তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নগরঘাটা, ত্রিশমাইল, মাগুরা, খলিষখালি, ইসলামকাটি, তেঁতুলিয়া, সরুলিয়া, খলিলনগর, খেশরা ও তালা সদর ইউনিয়নের মৎস্য চাষীদের।

এদিকে, জলাবদ্ধতা নিরসনে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে গোপালপুর স্লুইস গেটে পলি অপসারণের কাজ চলছে বলে জানা গেছে।

নগরঘাটা এলাকার মৎস্য চাষী শহিদুল ইসলাম জানান, তার ৭ বিঘা মিঠা পানির ঘের তলিয়ে সব মাছ চলে গেছে। এতে করে তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়া খলিষখালির নূরুল ইসলাম, তেঁতুলিয়ার ফয়সাল হোসেন, মাগুরার পরিমল মন্ডল ও তালা সদরের আসাদুজ্জামান জানান, তাঁরা সর্বশান্ত হয়ে গেছেন। তাঁদের মাছের ঘেরের বেড়িবাঁধের উপর এখন তিন চার ফুট পানি।

তালা উপজেলা সিনিয়র মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি জানান, প্রাকৃতিক দুর্যোগ ও বেতনা নদীর বাঁধ ভাঙনের ফলে মূলত এই ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমান জলাবদ্ধতা নিরসনে তিনি ও উপজেলা নির্বাহী অফিসার পানি সরবরাহের সংযোগস্থল ও বিভিন্ন খালে নেট পাটা অপসারণ ও বাঁধ অবমুক্তির কাজ করে যাচ্ছেন। তবে তিনি এই জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বসাধারণের সহযোগিতা প্রয়োজন।

তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল জানান, আমরা পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতাগুলো উচ্ছেদ করছি। তবে এটি স্থায়ী সমাধান নয়। এ বিষয়ে স্থায়ী সমাধান করতে পানি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় পলিমাটি অপসারণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০