বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ মে ২০২৩, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন ভ্রমণকালে প্লাস্টিক সামগ্রী ব্যবহার; সাময়িক নিষিদ্ধ হলো পর্যটকবাহী ট্রলার

বিলাল হোসেন: সুন্দরবন ভ্রমণকালে প্লাস্টিক সামগ্রী ব্যবহারের অভিযোগে সাতক্ষীরা রেঞ্জে পর্যটকবাহী ট্রলার চলাচল সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৬ মে) থেকে ট্রলারের অনুমতিপত্র বন্ধ করে দেয় বনবিভাগ।

ট্রলাক মালিক ফেরদৌস আহমেদ বলেন, শনিবার ছুটির দিন হওয়ায় বেশকিছু পর্যটক মুন্সিগঞ্জে এসেছিলেন। ২টি ট্রলারে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পরপরই তাদের অনুমতিপত্র বাতিল করে দেয় মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা। খোঁজ-খবর নিয়ে জানতে পারি পর্যটক কর্তৃক প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট বহনের অভিযোগে অনুমতিপত্র বাতিল করা রয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি নিরসনে ট্রলার মালিকসহ পর্যটন সংশ্লিষ্টদের সাথে সহকারী বন সংরক্ষকের বৈঠকের কথা রয়েছে। আশা করছি, সেখানে সমাধান হয়ে যাবে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী জানান, শুক্রবার আমি কলাগাছি পর্যটন কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে প্লাস্টিক সামগ্রীর ছড়াছড়ি দেখেছি। তাই ট্রলার চলাচলের অনুমতিপত্র সাময়িক স্থগিত রেখেছি। তাদের সাথে বৈঠক করবো। বৈঠকে ট্রলার মালিকরা যদি পরিবেশ বিপর্যয় রোধে দায়িত্ব নিতে পারেন, তবে তাদের অনুমতিপত্র আবারো চালু করা হবে। সুন্দরবন সুরক্ষায় বন ও পরিবেশ মন্ত্রণালয়েরও এবিষয়ে নির্দেশনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০