বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ আগস্ট ২০২৩, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বউপাগল অভিনেতা পাভেল

বিনোদন ডেস্ক: ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে সুনিপুণভাবে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। যাকে ভক্তরা ‘পাভেল’ নামে চেনেন। ২০১৫-১৬ সালে কলকাতার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান জি-বাংলায় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৯’-এর মঞ্চ থেকে এসে তিনি এখন পুরোদস্তুর অভিনেতা।

এ সময়ের ব্যস্ত অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। প্রতিদিন নতুন নতুন নাটক ও ওয়েব সিরিজের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। পর্দার বাইরে শোবিজ ভুবনের তারকাদের জীবন দিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের।

তাদের ব্যক্তি জীবনের গল্প থাকে ভক্তদের ধরা-ছোঁয়ার বাইরে। তবে এবার অভিনেতা পাভেলের ব্যক্তি জীবন সম্পর্কে মজার তথ্য জানা গেছে তার সহকর্মীদের কাছ থেকে। ব্যক্তি জীবনে তিনি ‘বউপাগল’ মানুষ!

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টেনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১৮ সালে। তার স্ত্রী একজন গণমাধ্যমকর্মী। দুজন কাজের ব্যস্ততার মাঝেও সময় বের করে ফোনে কথা বলেন। তাছাড়া একটু অবসর পেলেই তারা ভ্রমণে বেরিয়ে পড়েন।

এ প্রসঙ্গে পাভেল বলেন, আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমার বউকে। তার ছোট ছোট আবদার সব সময় রাখতে চেষ্টা করি। কিন্তু মিডিয়া কাজ করলে তুমুল ব্যস্ত থাকতে হয়। এ কারণে হয়তো সব সময় সবকিছু ব্যালেঞ্চ করতে পারি না। কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। তার মাঝেও ভুল হয়ে যায়। কিন্তু সবকিছু মানিয়ে নেয় আমার স্ত্রী। কখনোই কোনো অভিযোগ করে না।

তিনি আরও বলেন বলেন, আমার ক্যারিয়ার নিয়ে এ দূর আসার পেছনে, বাবা-মায়ের পর যার কথা বলতে হয়, তিনি হচ্ছে আমার স্ত্রী। এজন্য আমার স্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

বর্তমানে নাটকের শুটিং করছেন পাভেল। এবার ঈদে তার অভিনীত বেশ কয়েকটি নাটক আলোচনায় ছিল। তার মধ্যে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়ের সিরিজ ‘হোটেল রিলাক্স’ ও নাটক ‘কিডনি’সহ বেশ কয়েকটি নাটকে বেশ প্রশংসা লাভ করেছেন। পাভেলের ইচ্ছে, নিজেকে ভাঙার মতো চরিত্র পেলে চলচ্চিত্রেও কাজ করবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ-সুদানের

৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খাওয়ার যত উপকার

দুপুরের মধ্যে আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

১০

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

১১

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

১২

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

১৩

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

১৫

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১৬

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১৭

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১৮

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৯

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

২০
error: Content is protected !!