বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ মে ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে বিদায় নিশ্চিত হয়ে গেলো মুম্বাইয়ের

স্পোর্টস ডেস্ক: বুধবার রাতে যখন লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছিলো, তখন মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের একটাই প্রার্থনা ছিল, এই ম্যাচে যেন লখনৌ জয় পায়, হায়দরাবাদ হেরে যায়; কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের প্রার্থনা কাজে লাগেনি। উল্টো ব্যাটিং তাণ্ডব বইয়ে দিয়েছেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিশেক শর্মা।

লখনৌয়ের ছুঁড়ে দেয়া ১৬৬ রানের লক্ষ্য মাত্র ৯.৪ ওভারে (৫৮ বল) পাড়ি দেয় হায়দরাবাদ। ৬২ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে হায়দরাবাদ। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৪।

অন্যদিকে হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে এবারের আইপিএল থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। লখনৌ জিততে পারলে মুম্বাইয়ের সম্ভাবনা খানিকটা হলেও টিকে থাকতো। শেষ দুই ম্যাচ জিততে পারলে মুম্বাইয়ের পয়েন্ট হতো ১২। রান রেটের হিসেবে হয়তো সম্ভাবনা টিকে থাকলেও থাকতে পারতো।

কিন্তু হায়দরাবাদ জিতে যাওয়ার কারণে মুম্বাইয়ের সেই সম্ভাবনাও শেষ। কারণ, বাকি থাকা শেষ দুই ম্যাচ জিতে মোট ১২ পয়েন্ট অর্জন করলেও মুম্বাই সেরা চারে থাকতে পারবে না। রান রেটে অনেক পিছিয়ে তারা। ১২ ম্যাচ শেষে বর্তমানে তাদের পয়েন্ট ৮। রান রেট -০.২১২। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের ১১ ম্যাচে পয়েন্ট ১২ এবং তাদের রান রেট ০.৭০০।

মুম্বাইয়ের ১২ পয়েন্ট হলেও তারা চেন্নাইকে পেছনে ফেলতে পারবে না। যার ফলে সবার আগে আইপিএল থেকে মুম্বাইয়ের বিদায় নিশ্চিত হয়ে গেলো। অথচ, এবাররে আইপিএলে সর্বাধিক উইকেট শিকারী জসপ্রিত বুমরাহ মুম্বাইয়ের বোলার। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন তিনি।

আজ আইপিএলে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই দলের মধ্যে যে কোনো একটির মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য বরণ করতে যাচ্ছে আজ। দু‘দলের মধ্যে যে হেরে যাবে, তারই বিদায় নিশ্চিত হয়ে যাবে। ১১ ম্যাচে সমান ৮ পয়েন্ট করে অর্জন করেছে দুই দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!