

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কবি ও সাহিত্যিকদের সংগঠন কবিতা কুঞ্জু’র ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়।
কবিতা কুঞ্জু’র সভাপতি বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শেখ আনসার আলী, সহসাধারণ সম্পাদক ইফনুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম (রাবেসীন), দপ্তর সম্পাদক মনিন্দ্রনাথ বর ও সদস্য আমিনুর রশিদ।
উপস্থিত ছিলেন সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল হক, সদস্য মুফতিমখছুম রহিম, ইসমন আরা মুনিয়া, শাহ আলম সাহেব আলী প্রমুখ।
এছাড়া সভায় কবিতা কুঞ্জু এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক দক্ষিণায়ন সম্পাদক মুফতি আব্দুর রহিম কচি এবং সাবেক সভাপতি কবি সিরাজুল ইসলামের স্মরণ সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্য করুন