বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত থেকে এলো ৭ লাখ ডিম

ডেস্ক রিপোর্ট: বেনাপোল বন্দর দিয়ে তিনটি চালানে ভারত থেকে ৬ লাখ ৯৫ হাজার ৫২০টি ডিম আমদানি করেছে একটি প্রতিষ্ঠান।

গত সোমবার (৬ অক্টোবর) রাতে বেনাপোল বন্দরে এ ডিমের তৃতীয় চালানটি প্রবেশ করে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ডিমের তৃতীয় চালানটি খালাস নিতে দেখা যায়।

এদিকে এ ডিমের চালানটি আমদানি করেছে ঢাকার হাইড্রো ল্যান্ড সলিউশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের শ্রী লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার। এছাড়া এ বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল বেনাপোল।

বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, বাংলাদেশের একটি আমদানি কারক প্রতিষ্ঠান ভারত থেকে ডিম আমদানি করেছে। সেটির প্রয়োজনীয় কাগজ পত্র কাস্টমসে দাখিল করেছে। এবং সরেজমিনে পরীক্ষণ করে এ চালানগুলো খালাস দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বেনাপোলের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মণ্ডল জানান, একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে তিনটি চালানে ৬ লাখ ৯৫ হাজার ৫২০টি ডিম আমদানি করেছেন। এ ডিম পরীক্ষা করার জন্য বেনাপোলে কোনও যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটে থাকায় তার ওপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছ। এছাড়া সরেজমিনে গিয়ে ডিমগুলো দেখা হয়েছে বলে তিনি জানান।

সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের প্রতিনিধি ফরহাদ হোসেন জানান, ভারতীয় তিনটি ট্রাকে ৩ হাজার ৩১২ বক্সে ৬ লাখ ৯৫ হাজার ৫২০টি ডিম আমদানি হয়েছে। ইনভয়েজ অনুযায়ী ভারত থেকে বাংলা টাকায় প্রতি পিস ডিম চার টাকা ৭৪ পয়সা করে পড়েছে। এবং বাংলাদেশ কাস্টমসকে প্রতি পিস ডিমের শুল্ক কর এক টাকা ৮৪ পয়সা পরিশোধ করতে হচ্ছে। এছাড়া পর্যায়ক্রমে আরও ডিম আমদানি করা হবে বলে তিনি জানান।

জানা গেছে, তিনদিনে তিনটি ভারতীয় ট্রাকে ৩ হাজার ৩১২ বক্স ডিম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। যা প্রতি বক্সে ২১০টি করে ডিম রয়েছে। আমদানি করা এসব ডিমের মূল্য ২৯ হাজার ৯০৭ মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য শূন্য দশমিক ৪৩ ডলার। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের ওপর ৩৩ শতাংশ সরকারি রাজস্ব পরিশোধ করে ও সব খরচ মিলিয়ে এক টাকা ৮৪ পয়সা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705