বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ অক্টোবর ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সুলতান শাহাজান, শ্যামনগর: ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) ভামিয়া ও বনবিবিতলা ইয়ুথ টিম এবং সিসিআরসির আয়োজনে সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বনবিবিতলা সিসিআরসির সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, বনবিবিতলা ইয়ুথ টিমের সভাপতি বেলাল হোসেন, ভামিয়া ইয়ুথ টিমের সভাপতি ইমাম হোসেন ও হাফিজুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলা করেই এখানকার মানুষকে বেঁচে থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগেও আমরা কষ্ট পাই। কিছু মানুষের দায়িত্বহীন আচরণ অনেকের জন্য ভোগান্তি নিয়ে আসে।

এসময় নদীর কূল ভরাট করা ও খাল আটকে জলাবদ্ধতা তৈরি করার মতো মন্দ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন বক্তারা।

আলোচনা শেষে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করা হয়।

এর আগে বনবিবিতলা ইয়ুথ টিমের সভাপতি বেলাল হোসেন ও ভামিয়া ইয়ুথ টিমের সভাপতি ইমাম হোসেনের নেতৃত্বে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে বুড়িগোয়ালিনী ফরেস্ট বনবিবিতলা এলাকার একটি পুকুরে যুব ও কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়ে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১০

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১১

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১২

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৩

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৪

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৫

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৭

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১৮

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১৯

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

২০