বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ জুলাই ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, ট্রেনটির প্যান্ট্রি কারের এক কর্মী ও দুইজন সাধারণ যাত্রী।

অভিযুক্ত নিরাপত্তাকর্মী ভারতের রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফের কনস্টেবল। তার নাম চেতন সিং।

সোমবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জয়পুর এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। ট্রেনটি রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের উদ্দেশে যাচ্ছিল।

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে ট্রেনটি পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল। ওই সময় হঠাৎ করে ওই পুলিশকর্মী তার বন্দুক দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

পশ্চিম রেলওয়েকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জয়পুর এক্সপ্রেসের বি ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন চেতন সিং। গুলি চালিয়ে চার জনকে হত্যার পরই ট্রেনের চেন টেনে তিনি পালানোর চেষ্টা করেন। তবে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। তার অস্ত্রটিও জব্দ করা হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, মানসিকভাবে অসুস্থ ছিলেন চেতন সিং। বেশ কিছুদিন ধরেই তিনি ছুটি চাইছিলেন। ঘটনার আগের দিন তিনি বলেছিলেন, তার অসহিষ্ণু লাগছে। তখন তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

এদিকে ঘটনার পর ট্রেনটি বরিভালি স্টেশনে দাঁড় করানো হয়। সেখান থেকে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় বাবাসাহেব অম্বেডকর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৩

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৪

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৫

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

৭

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৯

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১০

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১১

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১২

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৫

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৬

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

১৭

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

১৮

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৯

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

২০