বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ মে ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এলজিইডির ন্যাশনাল টেন্ডারারস ডাটাবেজ বিষয়ক ওয়ার্কশপ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এলজিইডির ন্যাশনাল টেন্ডারারস ডাটাবেজ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

এলজিইডির ডিম্যাপ প্রকল্পের আয়োজনে রবিবার শহরের তুফান কনভেনশন সেন্টারে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এলজিইডি খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান।

তিনি বলেন, সকল ঠিকাদারকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। যথা সময়ে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে। কাগজপত্র প্রদান করতে ব্যর্থ হলে, পরে সংযুক্ত করার সুযোগ পাবেন না। এক্ষেত্রে আপনি টেন্ডারের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এখানে দুর্নীতি অনিয়ম করার কোনো সুযোগ নেই। নিয়ম মেনে কাজ করলে আপনার কোনো সমস্যা হবে না। ঠিকাদার কিভাবে বিল পাবে সেসব তথ্য ডাটাবেজ থেকে পাবেন।

স্বাগত বক্তব্য রাখেন এলজিইডির সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী সোনিয়া নওরিন।

তিনি বলেন, সরকার ঠিকাদাদের প্রতি আন্তরিক হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বর্তমান সময়ে দেশের সকল দপ্তরে অনলাইনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকল প্রকৌশল অধিদপ্তরে অনলাইনের মাধ্যমে টেন্ডারের আবেদন সাবমিট করতে হয়। প্রথম দিকে ঠিকাদারদের অনলাইনে কার্যক্রম পরিচালনায় একটু কষ্ট হলেও কিছুদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ই-টেন্ডারের মাধ্যমে আপনারা সকল ঠিকাদারি কাগজপত্র দাখিল করবেন। সারাদেশে একই নিয়মে ঠিকাদারি কার্যক্রম পরিচালিত হবে। কোনো প্রকৌশলী চাইলে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে পারবে না। সবকিছু একটি সিস্টেমের মধ্যে থাকবে। ঠিকাদারদের সহযোগিতা করার জন্য সারাদেশের ২৮টি জেলায় এই প্রকল্পের অফিস খোলা হয়েছে। সাতক্ষীরা জেলায় অফিসের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এই অফিসগুলো পরিচালিত হবে। অফিস থেকে ঠিকাদারদের সকল কাজের সহযোগিতা করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন এলজিইডি সাতক্ষীরার সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জাবেদ হোসেন, ডেভলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট এর আইসিটি ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোঃ জিয়াউর রহমান, মেসার্স এস এস এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুস সামাদ, মেসার্স ফাহিম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী খায়রুল ইসলাম, পরশমনি কন্ট্রাকশন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী রিপন বিশ^াস, জয় ট্রেডার্সে সত্ত্বাধিকারী হরিদাশ মন্ডল, ঠিকাদার ইলয়াস হোসেন, বিকাশ চন্দ্র সরকার, আব্দুল জলিল, শাহিন গোলদার, ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিম্যাপ প্রকল্পের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আফজাল জামিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!