বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৯ অক্টোবর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাটকেলঘাটার লোকনাথ নার্সিংহোমে ফের ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যু !

ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরার পাটকেলঘাটার লোকনাথ নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক দিনে দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী দুই প্রসূতি হলেন, তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ওবাইতলা বাহদুরপুর গ্রামের ফয়সাল মোড়লের স্ত্রী তাসমিনা খাতুন (১৯) ও লাভবকাটি গ্রামের আইন্দীর মেয়ে আম্বিয়া খাতুন (৩৫)।

রোগীর স্বজন ও স্থানীয়দের অভিযোগ, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই সিজার করায় ওই দুই রোগীর মৃত্যু হয়েছে। ওই ক্লিনিকে প্রায়ই রোগী মৃত্যুর ঘটনা ঘটে বলেও জানান তারা।

জানা গেছে, বিষয়টি ধামাচাপা দিতে শুক্রবার দিবাগত রাতে ঘটনাস্থলেই সাড়ে ৪ লাখ টাকা করে দুই নবজাতক শিশুর জন্য ৯ লাখ টাকার চেক দেওয়া হয়। এরমধ্যে ৫০ হাজার টাকা নগদ স্বজনদের হাতে তুলে দেন লোকনাথ নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক পুলক কুমার পাল।

তবে এ বিষয়ে রাতে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই ডায়াগনস্টিক সেন্টার ত্যাগ করেন প্রতিষ্ঠানটির মালিক পুলক কুমার পাল।

এ ব্যাপারে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনের পরিচালক ডা. ফয়সাল আহমেদ বলেন, লোকনাথ নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে অপারেশন করে দুপুর ৩টার দিকে আমার এখানে রোগীগুলো নিয়ে আসা হয়। ততক্ষণে একজন রোগী অলরেডি মারা গেছে। আরেকজনের অবস্থা খুব খারাপ ছিল। তাকে আইসিউতে রাখা হয়েছিল। রোগীদের অবস্থা খুবই খারাপ ছিল, তাদের বাঁচানোর মতো অবস্থা ছিল না।

তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল বলেন, এ ব্যাপারে খবর নিয়েছি, ওসি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়েছেন। পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম বলেন, ঘটনাটি আমিও শুনেছি। ইতোমধ্যে ব্যবস্থা নিতে বলেছি। আমরা শিগগিরই বিভিন্ন ক্লিনিক পরিদর্শনে বের হবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০