বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ জুলাই ২০২৪, ১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলা‌রোয়া সীমা‌ন্তে প্রায় দুই কো‌টি টাকার স্বর্ণসহ চোরাকারবারী আটক  

সাতক্ষীরা: সাতক্ষীরার কলা‌রোয়া উপজেলার ভা‌দিয়ালী সীমান্ত দি‌য়ে ভার‌তে পাচা‌রের চেষ্টাকা‌লে এক কে‌জি ৮শ ৯৫ গ্রাম ওজ‌নের চার‌টি স্ব‌র্ণের বারসহ মোঃ ইয়াকুব আলী (৫৩) না‌মে এক চোরাকারবারী‌কে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি।

‌সোমবার (২৯ জুলাই) সকাল সোয়া ৬টার দি‌কে তা‌কে আটক করা হয়।

আটক মোঃ ইয়াকুব আলী কলা‌রোয়ার রাজপুর গ্রা‌মের মৃত সা‌দেক সরদা‌রের ছে‌লে।

বিজিবি‘র সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়নের অ‌ধিনায়ক লে. ক‌র্নেল মোঃ আশরাফুল হক জানান, স্বর্ণ পাচা‌রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‌বি‌জি‌বির মাদরা বিওপি’র এক‌টি দল ভাদিয়ালী সীমা‌ন্তে অবস্থান নেয়। ভোর সোয়া ৬টার দি‌কে ভা‌দিয়ালী সীমা‌ন্ত এলাকা থে‌কে স‌ন্দেহজনকভা‌বে চলা‌ফেরা কর‌তে থাকা ইয়াকুব আলী‌কে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী ক‌রে কোমরে গামছার ম‌ধ্যে পেঁচানো অবস্থায় ০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১.৮৯৫ কেজি। মূল্য প্রায় এক কোটি ৯৫ লক্ষ ৯ হাজার ২৫ টাকা।

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হ‌য়ে‌ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

১

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

২

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

৩

সাবেক প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই

৪

সাতক্ষীরা সীমান্তে প্রায় দেড় কোটি টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৫

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

৬

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ!

৭

হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৮

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

৯

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

১০

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১২

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১৩

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

১৪

রাজধানীর ভাটারায় বাসে আগুন

১৫

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

১৬

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

১৭

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৮

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

১৯

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

২০