বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় দানা: দুর্বল বেড়িবাঁধ নিয়ে শংকিত কয়রাবাসী

কয়রা (খুলনা) প্রতিনিধি: ঘূর্ণিঝড় দানার প্রভাবে খুলনার কয়রা উপকূলে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্বল বেড়িবাঁধ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে। উপকূলবাসীর শংকা ঘূর্ণিঝড় দানা আঘাত হানলে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে আবারও প্লাবিত হবে জনপদ।

এদিকে, ঘূর্ণিঝড় দানা মোকাবিলার প্রস্তুতি হিসেবে বুধবার বিকাল ৩টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জরুরী সভা করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কয়রার ১১৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি ইউনিয়নে মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।

অন্যদিকে, সুন্দরবন সংলগ্ন উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদে দুর্যোগ মোকাবেলায় বুধবার সকালে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উত্তরবেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি বলেন, শাকবাড়িয়া নদীর গাববুনিয়া এলাকায় বাঁধের অবস্থা খুবই নাজুক। জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

পাউবোর খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, কয়রা ঝুকিপূর্ণ বেড়িবাঁধগুলো পরিদর্শন করা হয়েছে। পাউবোর পক্ষ থেকে বাশ, বল্লী, বস্তা, জিও ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

২

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৩

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৪

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৫

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৬

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

৭

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

৮

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

৯

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১০

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১১

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৩

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৪

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৫

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১৬

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১৭

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১৮

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

১৯

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

২০