বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ নভেম্বর ২০২৪, ৫:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনে ১০০ টা সিগারেট খেতেন শাহরুখ!

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান নাকি এক সময় সারাদিন শুধু ব্ল্য়াক কফি আর কাবাব খেতেন। আর সঙ্গে একের পর এক সিগারেট ধরাতেন।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দিনে নাকি ১০০ টার বেশি সিগারেট খান। সেই শাহরুখই ৫৯-এর জন্মদিনে দিলেন বড় ঘোষণা।
শনিবার (০২ অক্টোবর) শাহরুখ খানের জন্মদিন ছিল। এদিন জীবনের ৫৯ বসন্তে পা দিয়েছেন এই তারকা। বিশেষ এ দিনটিতে ভক্তদের সাক্ষী রেখে শাহরুখ জানালেন, তিনি আর ধূমপান করছেন না।

শাহরুখ আরও জানান, প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।

শাহরুখ খানের জন্মদিন মানেই প্রাসাদোপম বাড়ি মান্নাতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ… শাহরুখ’ গগনভেদী চিৎকার! বাদশার ৫৯তম জন্মদিনেও ছিল সেই একই দৃশ্য। মুম্বাইয়ের বান্দ্রার রাস্তায় ছিল জনতার ঢল।

শুক্রবার মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় করতে থাকেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন তিনি। গেল তিন দশকের এই রেওয়াজে করোনার সময় ছাড়া ছেদ পড়েনি! তবে এবারের জন্মদিনেও প্রথা ভাঙলেন বাদশা।

মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনও আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা যেন চাঙ্গায়নী সুধা পেলেন।

শাহরুখের উপস্থিতিই তাদের কাছে টনিকের মতো কাজ করল। সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেল তাকে। শাহরুখ খানের এক ফ্যানক্লাবের পক্ষ থেকেই এই আয়োজন করা হয়েছিল। তাদের নিরাশ করেননি কিং খান। শাহরুখ খানের ওই ফ্যানক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১০

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৩

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৪

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৫

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৬

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৭

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৮

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৯

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০
error: Content is protected !!