বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনগণের সঙ্গে নয়, দূতাবাসের সাথে সম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি: শেখ তন্ময়

সাকিব হাওলাদার, বাগেরহাট: বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, বিএনপি জনগণের সাথে সম্পৃক্ত না হয়ে, বিভিন্ন দূতাবাসের সাথে সম্পৃক্ততা বাড়াচ্ছে। করোনা গেল, বন্যা আসল কতকিছু হয়ে গেল, মাঠে ঘাটে তাদের কোনোদিন দেখা যায়নি মানুষের পাশে। তাদের নেতা থাকে বিদেশে। দেশের উন্নয়ন তারা দেখতে পাবে না। বিএনপি নির্বাচনে আসবে কি না আসবে সেটা তাদের বিষয়। আমরা স্বাধীন-সার্বভৌম দেশ, আমাদের সিদ্ধান্ত আমরা নেব। কোনো বিদেশী শক্তি আমাদের জন্য সিদ্ধান্ত দিতে পারবে না। নির্বাচন সময় মতই হবে। জনগণ আমাদের পাশে আছে, আবারও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট খানজাহান (রহ) এর মাজার মোড়ে সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের আগ মুহূর্তে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

পরে ফিতা কেটে সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন শেখ তন্ময় এমপি।

শেখ তন্ময় আরও বলেন, বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়নের জন্য আমরা বরাদ্দ পেয়েছি। বাগেরহাট পৌরসভার রাস্তাঘাটের উন্নয়নের জন্যও বরাদ্দ পেয়েছি। খুব দ্রুত কাজ শুরু হবে। আপনারা জনগণের কাছে আমাদের উন্নয়নের বার্তা পৌঁছে দিন। কারও মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তরুণ এই সংসদ সদস্য।

কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমসসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০