বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১ জুলাই ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিথিলার মেয়ের সঙ্গে ছবি, নিন্দুকদের চুপ করাচ্ছেন সৃজিত!

বিনোদন ডেস্ক: গত কয়েকদিন ধরেই আলোচনায় ছিলেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিচ্ছেদের গুঞ্জন সৃষ্টি করে সেই আলোচনার।

তবে মিথিলা ও সৃজিত একসঙ্গে দুজনেই বেশ ভালো আছেন, সেটাও পরিষ্কার হওয়া গেছে এই দুই তারকার সাম্প্রতিক বেশ কিছু কর্মকাণ্ডে ও মন্তব্য।

গত বুধবার হঠাৎ অসুস্থ বোধ করেন সৃজিত। সেই খবরে কলকাতায় ছুটে যান মিথিলা। সেখানে গিয়ে স্বামীকে নিয়ে হাসপাতালেও যান তিনি।

এরপর মিথিলা কলকাতায় ফিরতে তাকে নিয়েই ঈদ উদযাপন করেছেন সৃজিত। শুধূ তাই নয়, স্ত্রী-কন্যাকে নিয়ে ঈদের দিন ডিনারের জন্য বের হয়েছিলেন তিনি।

এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন নির্মাতা নিজেই। যেখানে মিথিলা, মেয়ে আইরাকে দেখা গেছে একসঙ্গেই। ডিনারের কয়েকটি ছবি প্রকাশ করে সৃজিত লিখেছেন, ঈদ ডিনার।

ছবিতে স্লিভলেস কালো শাড়িতে দেখা গেছে মিথিলাকে। সৃজিতকে পাশে নিয়ে খাবারের টেবিলে চুল ঠিক করছেন তো কখনো নিজ হাতে স্বামী-কন্যাকে এক ফ্রেমে রেখে সেলফি তুলছেন।

এর একদিন বাদেই সৃজিতের ফেসবুকে দেখা মিললো মেয়ে আইরার সঙ্গে খুনসুটি। মিথিলা কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এই নির্মাতা। যেখানে দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে বসে আছেন সৃজিত। আইরা তার বাবার মাথায় তেল দিয়ে মালিশ করে দিচ্ছে। পরিচালকও তা উপভোগ করছেন।

বিগত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃজিতের মিথিলা ও পরিবারকে নিয়ে বিভিন্ন পোস্টের পর নেটিজেনরা মনে করছেন, নির্মাতার এসব আয়োজন যেনো নিন্দুকদের চুপ করানোর জন্যই। বিচ্ছেদের গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে মিথিলা ও আইরাকে নিয়ে তার ভালো সময় কাটছে, তারা একসঙ্গে ভালো আছেন সেটাই যেনো বুঝিয়ে দিলেন সৃজিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প

২ গোল করে রোনালদো গড়লেন ৬ রেকর্ড

ফ্রান্সে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

কুড়িগ্রামে বিপৎসীমায় তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

১০

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

১১

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১২

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৩

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১৪

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১৫

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১৬

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৭

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৮

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৯

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

২০
error: Content is protected !!