বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২১ মে ২০২৩, ৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রলারের ইঞ্জিন বিকল, চারদিন ধরে সাগরে ভাসছেন ১৪ জেলে

ডেস্ক রিপোর্ট: মাছ ধরার সময় হঠাৎ বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। এতে গত চারদিন ধরে ওই ট্রলারসহ সাগরে ভাসছেন ১৪ জন জেলে।

রোববার (২১ মে) এমনই তথ্য নিশ্চিত করেছে বরগুনার পাথরঘাটা ট্রলার মালিক সমিতি।

জানা গেছে, পাথরঘাটার ছগির হোসেনের মালিকানাধীন এফবি মারিয়া নামের একটি মাছ ধরার ট্রলার গত চার দিন ধরে ভাসছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ট্রলারটি উদ্ধারে মালিক সমিতির পক্ষ থেকে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে।

রোববার (২১ মে) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

ট্রলারের মালিক ও মাঝি ছগির হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত ১৫ মে দুপুরে পাঁচদিনের বাজার সদাই করে ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে রওনা দিয়ে যায় এফবি মারিয়া নামের ট্রলারটি। ৬৫ দিনের মৎস্য অবরোধের আগেই ঘাটে আসার কথা ছিল তাদের। কিন্তু চার দিনের মাথায় গত ১৮ মে ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যায় ট্রলারটি। সেই থেকেই সাগরে ভাসছেন তারা।

তিনি আরও জানান, রোববার (২১ মে) সকাল ১০টার দিকে ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের আওতায় আসলে, মালিক সমিতিকে বিষয়টি অবগত করেন ট্রলার মালিক ও মাঝি সগির হোসেন। এরপর ট্রলারটি উদ্ধারে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়।

পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিজেন্ট কমাণ্ডার মাহবুবুর রহমান বলেন, সাগরে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে রওনা হয়েছি।

ভাসতে থাকা ট্রলারের মাঝিমাল্লা সবাই নিরাপদে আছেন বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705