বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৮ নভেম্বর ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্তরঙ্গ ছবি ফোনের গ্যালারিতে থাকবে, পোস্ট হবে না : দীঘি

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগেই ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে কেন্দ্র করে প্রেমের গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে এই নায়িকার সঙ্গে এক ছেলের বেশ কিছু ছবি ভাইরাল হয়।

যেখানে দু’জনের খুনসুটি মুহূর্তগুলো ফুটে উঠে। এমনকি ওই ছেলের ফেসবুক প্রোফাইলেও দীঘির সরব উপস্থিতি দেখা মেলে। সেসময় ঢাকা পোস্টকে ওই ছেলের সঙ্গে সম্পর্ক শুধুই বন্ধুত্ব বলে সম্বোধন করেন দীঘি।

এমনকি ছবিগুলো প্রসঙ্গেও দীঘির ভাষ্য ছিল, ‘আমরা তো লুকোচুরি করছি না। ছবিগুলো বন্ধু হিসেবেই তোলা। যেহেতু সে মিডিয়ার কেউ নয়, তাই আমি চাই তাকে নিয়ে এ বিষয়ে কোনো আলোচনার সৃষ্টি না হোক।’

এদিকে ওই নায়িকার সঙ্গে ছেলের ছবিগুলো নিয়ে অনেক সংবাদমাধ্যমেই সংবাদ প্রচার হয়েছে। যেখানে কিছু কিছু প্রতিবেদনে দীঘির সঙ্গে তরুণের ‘অন্তরঙ্গ’ ছবি প্রকাশ, এভাবেও শিরোনাম হয়েছে।

বিষয়টি মোটেও ভালোভাবে নেননি এই নায়িকা। তার কথায়, আমাদের ছবি নিয়ে কিছু জায়গায় সংবাদ হয়েছে। তাতে বলা হয়েছে ‘অন্তরঙ্গ’ ছবি। আসলে বিষয়টি মোটেও তা নয়। কেননা, অন্তরঙ্গ ছবি খুবই ভয়ংকর হয়। সেসব প্রকাশ্যে পোস্ট করা সম্ভব হয় না। আমার ফোন থেকে যে ছবি পোস্ট হবে, তা কখনো অন্তরঙ্গ হবে না। অন্তরঙ্গ সেটা হবে, যেটা আমার ফোনের গ্যালারিতে থাকবে, কিন্তু কখনো বের হবে না।

এই ছেলের সঙ্গে প্রেম করছেন কি না, এমন প্রশ্নে ঢাকা পোস্টকে দীঘি বলেছিলেন- ‘না, তার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। আমরা খুব ভালো বন্ধু। ছোটবেলার বন্ধু। আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কিছু নেই।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

২

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

৩

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

৪

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

৫

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৬

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৭

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৮

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৯

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১০

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

১১

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

১২

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১৩

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১৪

পদত্যাগ করলেন ইশরাক

১৫

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৬

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৭

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৮

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৯

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

২০