বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ নভেম্বর ২০২৪, ১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে, সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সমবায় ব্যাংক সাতক্ষীরা সভাপতি আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাংবাদিক মো. আব্দুল বারী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা আক্তার অন্বেষা, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য অ্যাডভোকেট মনিরউদ্দিন, সদস্য ডা. আব্দুল ওহাব আজাদ, এনামুল কবির খান, জি.এম নাজমুল আরিফ, রেবেকা সুলতানা প্রমুখ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন দুদক এর উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান, মো. মহসীন আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, মডারেটর এর দায়িত্ব পালন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, সময় নিয়ন্ত্রক’র দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মো. রেজাউল করিম প্রমুখ।

সপ্তাহব্যাপী এই দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০