বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দিন || তারিক ইসলাম

জীবন সংগ্র‍ামের বাস্তব প্র‍তিচ্ছবি উপকূলের জনপদ। বৈরী প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় উপকূলের মানুষকে। তাদের জন্য হোক একটি বিশেষ দিন ‘উপকূল দিবস’।

বৈরী আহবাওয়া, জলোচ্ছ্বাস, নদী-ভাঙন, লবণাক্ততার প্রভাব উপকূলের মানুষের নিত্যসঙ্গী।

ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলবাসীর জীবনে সংকট ক্রমেই বাড়ছে। অনেক মানুষ বসবাস করতে না পেরে উপকূল ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছে। সব কিছু হারিয়ে উপকূলে টিকে থাকা যেন এক সংগ্রাম।

১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলঙ্করী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের উপকূলীয় অঞ্চল। নিশ্চিহ্ন হয় বহু পরিবার। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াল এ ঘূর্ণিঝড়ে ১০ লক্ষাধিক মানুষের মৃত্যু হয়।

‘মনপুরা ৭০’ একটি শিল্পকর্ম। শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭০ সালের ১২ নভেম্বরের পরে উত্তর মনপুরা ঘুরে ঘূর্ণিঝড়ের বিধ্বংসী ও ধ্বংসাত্মক প্রভাবকে ২৮ ফুট লম্বা চিত্রকর্মে চিত্রিত করেন। যাতে ফুটে ওঠে উপকূলীয় দ্বীপচরসহ বহু এলাকার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে বিরান জনপদে পরিণত হওয়ার দৃশ্য।

উপকূলের সংকট, সমস্যা, সম্ভাবনা এবং উপকূলের মানুষের অধিকার ও ন্যায্যতার দাবি আদায়ে উপকূলের জন্য একটি বিশেষ দিন ঘোষণা সময়ের দাবি। কেননা উপকূলের সুরক্ষা নিশ্চিতকরণ, উপকূলকে প্রাকৃতিক বিপদ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবমুক্ত রাখা, উপকূলের দিকে নীতিনির্ধারণী মহলের দৃষ্টি আকর্ষণ, উপকূলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বিকাশে উপকূল দিবস ঘোষণা অত্যন্ত যৌক্তিক একটি দাবি।

এই দাবি আদায়ে ও ভোলা সাইক্লােন স্মরণে দেশের বিভিন্ন জেলায় বেসরকারিভাবে ১২ নভেম্বর পালিত হয় উপকূল দিবস। যার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানাই।

লেখক: সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০