বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ আগস্ট ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনকে ঘিরে সারা দেশে গ্রেপ্তার দাঁড়াল ১১ হাজার

ডেস্ক রিপোর্ট: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল প্রায় ১১ হাজার। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার দুপুর থেকে গতকাল দুপুর পর্যন্ত) গ্রেপ্তার করা হয় ২২২ জনকে।

গণমাধ্যমকর্মীরা ১৭ জুলাই থেকে দেশের মহানগর, জেলা ও থানা-পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার ঘটনায় গতকাল পর্যন্ত ১০ হাজার ৯৫৭ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।

রাজধানীতে বুধবার দুপুর ১২টা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে, এ বিষয়ে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কোনো তথ্য দেয়নি। তবে আদালত সূত্রে জানা গেছে, নাশকতার দায়ে করা ৩৫টি মামলায় গতকাল ঢাকার আদালতে ৫৭ জনকে হাজির করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত সময়ে তাঁরা পুলিশের হাতে আটক হয়েছেন। এ নিয়ে রাজধানীতে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭। এ পর্যন্ত মোট ২৭২টি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে।

এর বাইরে ঢাকা জেলার ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে ২৬টি। গতকাল ৮ জনসহ এসব থানার অধীনে গ্রেপ্তার হন ২৮৭ জন।

গাজীপুরে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০ জন ও নারায়ণগঞ্জে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত গাজীপুরে মোট ৫১০ জন ও নারায়ণগঞ্জে ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরে গত বুধবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মহানগর ও জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা ৯৮৯। চট্টগ্রাম নগর ও জেলার মোট ৩৪ মামলায় আসামির সংখ্যা ৩৮ হাজার ২০০।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০