
ডেস্ক রিপোর্ট: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
সভায় শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি ২৪ ঘণ্টা মন্দির কমিটি মনোনয়নকৃত পোষাক পরিহিত স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ প্রমুখ।
মন্তব্য করুন