বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২০ নভেম্বর ২০২৪, ২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সরকারি সেবায় স্থানীয় জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিতে সংলাপ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে সরকারি-বেসরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও সমস্যা সমাধানে স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) শ্যামনগর অফিসার্স ক্লাবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই সংলাপের আয়োজন করে।

সংলাপে উপজেলা সবুজ সংহতির সদস্য কৃষক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

পরে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা সরকারি-বেসরকারি দপ্তরের সেবা প্রাপ্তিতে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তারা বলেন, সমাজের প্রান্তিক মানুষেরা এসব সেবা সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবগত নয়। সেবা প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে না জানায় তারা সেবা বঞ্চিত হন, হন হয়রানির শিকার।

পরে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত বিশ্বাস এবং মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সাবরিন সুলতানা, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন তাদের বক্তব্যের মাধ্যমে নিজ নিজ দপ্তরের সেবা সম্পর্কে বর্ণনা করেন ও প্রাপ্তির প্রক্রিয়া তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০