বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ আগস্ট ২০২৩, ১২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সনদধারীরাই শুধু সাংবাদিক পরিচয় দিতে পারবেন: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রেস কাউন্সিলের সনদধারীরাই কেবল নিজেদের সাংবাদিক পরিচয় দিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। শনিবার পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, ‘সারা দেশে কম-বেশি ৫০ হাজারের মতো সাংবাদিক আছে। এসব সাংবাদিকের ডেটাবেইস তৈরির কাজ চলমান রয়েছে। মফস্বল সাংবাদিকদের ডেটাবেইস তৈরির জন্য আমরা জেলা প্রশাসকদের চিঠি দিয়েছি। গত এক বছরে মাত্র ২৭টি জেলার সাংবাদিকদের আবেদন পেয়েছি। ডেটাবেইস তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে বার কাউন্সিলরের মতো আমরা প্রকৃত সাংবাদিকদের সনদ দেব। সনদধারীরাই কেবল নিজেদের সাংবাদিক পরিচয় দিতে পারবেন।’

নিজামুল হক আরও বলেন, ‘এ ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রি পাস। তবে বিশেষ ক্ষেত্রে পাঁচ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতাসম্পন্নদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার এই শর্ত কিছুটা শিথিল থাকবে। আগে সাংবাদিকদের নামে প্রেস কাউন্সিলে মামলা দেওয়া হলে সেখানে রায়ে শুধু তিরস্কারের বিধান ছিল। এখন সেটি সংশোধিত হয়ে পাঁচ লাখ টাকার জরিমানার বিধান সংযুক্ত করা হয়েছে। সুয়োমোটো করার বিধান রাখা হয়েছে।’

জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। সেমিনারে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. হায়দার আলী।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম। এ ছাড়া পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জ্যেষ্ঠ সাংবাদিক ইসলাম শহীদ, সামসউদ্দীন চৌধুরী কালাম, লুৎফর রহমান, শাহজালাল, আব্দুর রহিম সেমিনারে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪, আচরণবিধি এবং সাংবাদিকতার নীতিমালা বিষয়ে কতিপয় সুপারিশ উত্থাপন করেন। দিনব্যাপী সেমিনারে জেলার ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০