বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ নভেম্বর ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময়

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন।

বক্তব্য রাখেন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম আব্দুর রহমান, নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, হরিনগর বনশ্রী শিক্ষানিকেতনের সহকারী শিক্ষক ও উপজেলা জামাতের আমীর মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিব, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশচন্দ্র মন্ডল ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কে.এ আদর্শ দাখিল মাদ্রাসার সুপার খবির উদ্দিন প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।

তিনি আরোও বলেন, বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হয় অভিভাবকদেরও। অভিভাবকরাও নানা পরামর্শ দিতে পারেন শিক্ষার মানোন্নয়নে। কিংবা বিদ্যালয়ের নানা অসংগতি অনেক সময় অভিভাবকদের চোখেই হয়তো ধরা পড়ে। সে জন্য বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও সম্পর্ক থাকতে হয়।

এ সময় বক্তারা কোচিং বাণিজ্যে জিরো টলারেন্স, নকলমুক্ত পরীক্ষা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ১০০% হাজিরা করার চেষ্টা করাসহ স্কুল টাইমে শিক্ষকদের অন্যপেশার কাজ না করার আহ্বান জানানো হয় না।

এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে উপজেলার শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা।

মতবিনিময় সভায় উপজেলার শিক্ষা অফিসার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ এবং অভিভাবকগণৃ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১০

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১১

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১২

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৩

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৪

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৫

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৬

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৭

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৮

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৯

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!