বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ এপ্রিল ২০২৪, ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুবলীর ‘বিস্ফোরক মন্তব্যে’ বিরক্ত শাকিব, কড়া হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক: কাজ দিয়ে আলোচনায় না আসতে পারলেও বার বার ব্যক্তিজীবন নিয়ে আলোচনার শীর্ষে থাকেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

চিত্রনায়ক শাকিব খানের জীবনে বুবলী অতীত হলেও বরাবরই নায়কের প্রসঙ্গে কথা বলে আলোচনায় থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী।

বার বার শাকিব প্রসঙ্গে কথা বলায় বিরক্ত ঢাকাই সিনেমার এই সেরা নায়ক। সম্প্রতি গণমাধ্যমে বুবলীর বিস্ফোরক মন্তব্য এবার পরিবারসহ ভীষণ বিরক্ত হয়েছেন শাকিব খান।

এই নায়কের পরিবারের এক সদস্যের দাবি, সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে নানা ঘটনার কোনো সম্পর্ক না থাকার পরও বুবলী-শাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন, যা মিথ্যাচার। ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে শাকিবের পরিবার। এমনকি শেহজাদকে নিয়ে যখনই শাকিবের অফিসে বা বাসায় আসেন, তখনই বুবলী ছবি তোলায় তৎপর হন।

সেগুলো পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে শাকিবের সঙ্গে সম্পর্ক আছে দাবি করেন। সন্তানের কথা ভেবে বরাবরই চুপ থাকেন শাকিব। সর্বশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে শাকিবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলী, এতে শাকিবের পরিবার মারাত্মক চটেছে! এ কারণে বুবলীকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সন্তান শেহজাদের অজুহাতে তিনি যেন শাকিবের অফিসে না আসেন।

শাকিবের পারিবারিক সূত্র আরও জানায়, প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে শাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলী। নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে, এ কারণে শাকিব কিছু বলেন না। তবে গত ঈদে বুবলী যা যা বলেছেন, এতে শাকিব রাগ করেছেন। কলকাতায় গিয়েও বুবলী সাক্ষাৎকারে বলেছেন, শাকিব তার সিনেমার কাজে খুশি, যা পুরোপুরি মিথ্যাচার।

সূত্রটির ভাষ্যমতে, এক সঙ্গীতশিল্পীর সঙ্গে কয়েকমাস আগে বুবলীর সম্পর্ক নিয়ে গুজব রটে। এর পর থেকে বুবলীর সঙ্গে কোনো কথাই বলেন না শাকিব। বুবলীর সম্প্রতি মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন শাকিব ও তার পরিবার।

এ-ও বলে দেওয়া হয়েছে, সন্তান শেহজাদ এলে যেন বুবলীর সঙ্গে নয়, পরিবারের অন্যদের সঙ্গে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!