বাংলাদেশ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৫ মার্চ ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাছখোলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সনাক-টিআইবি’র সহায়তায় অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) উদ্যোগে এই মিটিং অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয় ভবন এর অপ্রতুলতা; বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকা; ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষ ও খেলার মাঠ; তথ্যের অপর্যাপ্ততা; অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি অকার্যকর; নারী-পুরুষ আলাদা টয়লেট না থাকা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এবং সমাধানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রয়োজনে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় এসিজি’র সমন্বয়ক মো. নাছিম বিল্লাহ’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির সদস্য ইয়াছীন ছিদ্দীকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় চিকিৎসক আবদুস সেলিম, এসএমসি সদস্য পাপিয়া সুলতানা, লাইলী আক্তার, অভিভাবক মর্জিনা বেগম, সেলিনা, মর্জিনা খাতুন, এসিজি সহসমন্বয়ক উম্মে কুলসুম, ইয়েস সদস্য নিয়াজ মোর্শেদ, ইন্টার্ন মুশফিকুর রহমান প্রমুখ।

সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া কারাগারের আবাসিক কোয়ার্টারের চালে ককটেল বিস্ফোরণ

১

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

২

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

৩

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

৪

কালিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

৫

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

৬

সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আলোচনা

৭

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

৮

শ্যামনগরে এগ্রোইকোলজি ও স্থানীয় নেতৃত্বভিত্তিক উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ

৯

মহাকাশে গেলেন প্রথম পাকিস্তানি, কেন এই দেশকে বেছে নিল চীন

১০

সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

১১

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে গোপন তথ্য

১২

আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী

১৪

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

কাকশিয়ালী নদীর উত্তর কালিগঞ্জ খেয়াঘাটের বেহাল দশা

১৬

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

১৮

দাম বাড়ল সয়াবিন তেলের

১৯

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

২০
error: Content is protected !!