বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ ডিসেম্বর ২০২৪, ৫:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫৪ বলে ৯১, অতঃপর থামলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: এনসিএলে ব্যাট হাতে ছুটছেন তামিম ইকবাল। ঝোড়ো ফিফটির পর এবার সেঞ্চুরির দোড়গোড়ায় ছিলেন টাইগার ওপেনার। আজ সিলেটে ব্যাট করতে নেমে সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত ৫৪ বলে ৯১ রানের মাথায় মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে বছর খানেকেরও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল। তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সাবেক এই অধিনায়ক। চলমান এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলছেন তামিম। এই লিগ দিয়ে দীর্ঘ ৭ মাস পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।

এনসিএলে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলছেন তামিম। আসরের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও রান পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচেই। সিলেটের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলকে জেতানোর ম্যাচে ম্যাচসেরাও হয়েছিলেন এই অভিজ্ঞ ওপেনার। পরের ম্যাচে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ। টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় তামিমের দল।

মাহমুদুল হাসান জয়কে নিয়ে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম। ১৬ বলে ২২ রান করে জয় বিদায় নিলেও অন্য প্রান্তে টিকে থাকেন তামিম। ৩৭ বলে অর্ধশতক পূর্ণ করে আরও আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন সাবেক টাইগার অধিনায়ক।

অর্ধশতক পূর্ণ করার পরের ১৪ বলে করেন ৪১ রান। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে।ব্যক্তিগত ৯১ রানের সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন। ৭টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল তামিমের ইনিংসটি। স্ট্রাইক রেট ছিল ১৬৮.৫২।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১০

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৩

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৪

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৫

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৬

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৭

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৮

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৯

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০
error: Content is protected !!