বাংলাদেশ, বুধবার, ১৩ মে ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১৬ দিন মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের বিকল্প পথে চলতে হবে

ডেস্ক রিপোর্ট: দুই সপ্তাহের জন্য পোস্তগোলা সেতু সংস্কারকাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহাকারী যানবাহনগুলোকে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে ৮ মার্চ পর্যন্ত বিকল্প পথ ব্যবহার করতে বলেছে সওজ।

সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) মহাসড়কের ৩য় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১ এর (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে। (পুরনো স্থাপনাকে শক্তিশালী করতে নতুন কিছু সংযোগ করাকে রেট্রোফিটিং বলা হয়ে থাকে।)

এই সময়ের মধ্যে ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজট হতে পারে। তাই হালকা যানবাহন (বাস, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা) কে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। আর ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত- ১৬ দিন ভারী যানবাহন (ট্রাক, পিক-আপ ভ্যান, কাভার্ড ভ্যান, কনটেইনার) গুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

হালকা যানবাহনের জন্য বিকল্প সড়ক হচ্ছে
• পদ্মা সেতু থেকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু- তৃতীয় শীতলক্ষ্যা সেতু- মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে।

• সিলেট ও চট্টগ্রাম থেকে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।

• পদ্মা সেতু থেকে ঢাকাগামী হালকা যানবাহন শ্রীনগর-দোহার-নবাবগঞ্জ- কেরানীগঞ্জ সড়ক, তুরাগ-রোহিতপুর, আব্দুল্লাহপুর-রাজাবাড়ী বাজার- কোনা খোলা মোড়-বছিলা সেতু হয়ে মোহাম্মদপুর সড়ক ব্যবহার করবে ।

ভারী যানবাহনসমূহের জন্য বিকল্প সড়কসমূহের মধ্যে রয়েছে
• যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মহাসড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করতে পারবে।

• জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মহাসড়ক হতে যাত্রাবাড়িগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করতে পারবে।

• গাবতলী থেকে ছেড়ে আসা দক্ষিণ অঞ্চলগামী যানবাহন পাটুরিয়া দৌলতদিয়া ফেরীঘাট হয়ে যাতায়াত করবে।

• দেশের পূর্বাঞ্চল/দক্ষিণ পূর্বাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চল/দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহন চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট হয়ে যাতায়াত করবে।

• দেশের উত্তরাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াত করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ এই পোস্তগোলা সেতুর সংস্কার কাজের ঘোষণা দেয়া হয়েছিল। তবে এসএসসি পরীক্ষার সূচির সাথে সমন্বয় করে সেই সময়সূচির পরিবর্তে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে সংস্কার কাজ।

২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এসময় পোস্তগোলা সেতু পার হওয়ার সময় সেতুতে ধাক্কা দেয় ও আটকে যায় জাহাজটি। এতে সেতুর নিচের পাটাতন ও বিম ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কয়েক দফায় সংস্কার করে সেতুতে যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে।

কার্যক্ষমতা বাড়াতে পোস্তগোলা সেতু সংস্কার করতে যাচ্ছে সেতুটির মালিকানাধীন প্রতিষ্ঠান সড়ক ও জনপথ অধিদফতর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলিবিনিময়, ৪ জেলে উদ্ধার

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস, বৃষ্টির শঙ্কা

২৭তম বিসিএসের বঞ্চিত ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

দশ বছরে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালী অভিযানে ৪০ দেশের সঙ্গে অস্ট্রেলিয়া, পাঠাবে নজরদারি বিমান

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

ইউনূস-নূরজাহানের বিচার দাবি ও সরকারের ভূমিকার তীব্র সমালোচনা

আসছে লম্বা ছুটি: কারও ১৬ দিন, কারও ২৩ দিন

গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায়

১০

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪৪১ সাংবাদিক

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে ওয়াশিংটনে সংশয়

১২

স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের সমর্থন বড় চ্যালেঞ্জ

১৩

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং

১৪

বাংলাদেশের দাপুটে জয়ের পর মাশরাফির অভিনন্দন বার্তা

১৫

ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

১৬

বিএনপি-জামায়াতের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

১৭

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি: রায়হান সভাপতি, অর্ঘ্য সম্পাদক, শাহীন সাংগঠনিক সম্পাদক

১৮

পাচার হওয়া দুই নারীকে ফেরত পাঠালো ভারত

১৯

বর্জ্য: পরিবেশ ও মানবতার জন্য এক বৈশ্বিক চ্যালেঞ্জ || বাহলুল আলম

২০
error: Content is protected !!