বাংলাদেশ, বুধবার, ১৩ মে ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৩ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

ডেস্ক রিপোর্ট: নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন।

বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অবস্থার অবনতি হলে বুধবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবর মাসে তিনি গ্রেপ্তার হন।
২০২৫ সালের আগস্টে অসুস্থ হয়ে পড়লে পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীকালে জামিনে মুক্ত হন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে সাবেদুর রহমান সুমু বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরে কোনো জানাজা অনুষ্ঠিত হবে না। ঢাকায় একটি জানাজা হবে, তবে সেটির স্থান ও সময় এখনও নির্ধারণ করা হয়নি।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি মীরসরাই উপজেলার ধুম ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম এস রহমান তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য। মা পাঞ্জেবুনেছা। পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১৯৬৬ সালে তিনি লাহোর থেকে খনিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সাহসিকতার জন্য লাহোরে বাঙালি ছাত্রদের মধ্যে তুমুল জনপ্রিয় মোশাররফ ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। সেখানে পড়াশোনাকালে ১৯৬৬ সালে লাহোরে পূর্ব পাকিস্তানের ছাত্রদের নিয়ে মোশাররফ হোসেন ছয় দফা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ১৯৭০-এর নির্বাচনে মীরসরাই আসন থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে যুদ্ধকালীন চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে তিনি গেরিলাযুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বপরূপ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বাংলাদেশ সরকার ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস, বৃষ্টির শঙ্কা

২৭তম বিসিএসের বঞ্চিত ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

দশ বছরে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালী অভিযানে ৪০ দেশের সঙ্গে অস্ট্রেলিয়া, পাঠাবে নজরদারি বিমান

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

ইউনূস-নূরজাহানের বিচার দাবি ও সরকারের ভূমিকার তীব্র সমালোচনা

আসছে লম্বা ছুটি: কারও ১৬ দিন, কারও ২৩ দিন

গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায়

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪৪১ সাংবাদিক

১০

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে ওয়াশিংটনে সংশয়

১১

স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের সমর্থন বড় চ্যালেঞ্জ

১২

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং

১৩

বাংলাদেশের দাপুটে জয়ের পর মাশরাফির অভিনন্দন বার্তা

১৪

ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

১৫

বিএনপি-জামায়াতের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

১৬

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি: রায়হান সভাপতি, অর্ঘ্য সম্পাদক, শাহীন সাংগঠনিক সম্পাদক

১৭

পাচার হওয়া দুই নারীকে ফেরত পাঠালো ভারত

১৮

বর্জ্য: পরিবেশ ও মানবতার জন্য এক বৈশ্বিক চ্যালেঞ্জ || বাহলুল আলম

১৯

দেবহাটার ২ আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

২০
error: Content is protected !!