বাংলাদেশ, সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১ আগস্ট ২০২৪, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবিতে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গণবিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ছাত্রদের উপর গুলি কেন’, ‘রক্তপাত বন্ধ হোক, বাংলাদেশ সুস্থ হোক’ লেখা সম্বলিত প্লার্কাড হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষকদের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন এবং সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নিলুফার সুলতানা, ফার্মেসি বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ তন্বী ও আইন বিভাগের প্রভাষক লিমন হোসেন।

বক্তারা রিমেম্বারিং হিরোস কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে বলেন, নিরস্ত্র ছাত্র হত্যার বিচার চাই। দমন ও নিপীড়ন বন্ধ করতে হবে। নিরস্ত্র ও সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে হবে।

মানববন্ধনে শিক্ষকরা গণবিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী তানভীরকে জোর করে তুলে নিয়ে মিথ্যা মামলা দিয়ে আটক করার তীব্র নিন্দা জানান ও নিঃস্বার্থ মুক্তির দাবি জানান।

শিক্ষকরা বলেন, আন্দোলন করা প্রত্যেক নাগরিকের একটি সাংবিধানিক অধিকার এবং এই অধিকার আদায়ে রাষ্ট্র বাধা দিতে পারে না।

কর্মসূচিতে উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের ওপর হয়রানি ও নিপীড়ন বন্ধের দাবি জানান।

শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের পাশে থাকবেন বলেও জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতিকে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না: মিষ্টি জান্নাত

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

পুলিশে বড় রদবদল

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে ১৪০ রানে অলআউট বাংলাদেশ

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৩২০ জন

কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা

নলতায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১০

সাতক্ষীরার জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

১১

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

১২

এনডিটিভিতে সাক্ষাৎকার/এ বছরই দেশে ফিরতে চান হাসিনা

১৩

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান

১৪

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

১৫

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৬

ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

১৭

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ অন্তত ৫১ হাজার

১৮

ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া

১৯

মেসির রেকর্ডগড়া গোলে জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা

২০
error: Content is protected !!