বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৮ ডিসেম্বর ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শার পাঁচ ভুলোট সীমান্ত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে বাংলাদেশি দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

এর মধ্যে একজন হলো- বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই এলাকার কাগজপুকুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর কবির (৩৩)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, খবর পেয়ে শার্শার পাঁচ ভুলোট এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড়ে দুটি লাশ পাওয়া গেছে। তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

তালা প্রেসক্লাবের সভা

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত

দেশের ১৮ কোটি মানুষ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

ঘুমানোর আগে স্ক্রিন নয়, বই || ‎তারিক ইসলাম

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিলেন শান্তরা

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১০

সমুদ্র পর্যটনে নতুন সম্ভাবনা সুন্দরবনের সৈকত || মো: মামুন হাসান

১১

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর

১২

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

১৩

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

১৪

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

১৫

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

১৬

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

১৭

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

১৮

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

১৯

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!