বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৮ ডিসেম্বর ২০২৪, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসবিপ্রধান রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার এক মাস ২৩ দিনের মাথায় অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দুজন ডিআইজি ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- এসবি প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ), ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. গোলাম রসুলকে এসবিতে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর ১৩ আগস্ট এসবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. শাহ আলমকে। তবে শাহ আলমের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় অক্টোবরে সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে অবসরে পাঠায় সরকার। এরপর এসবিতে দায়িত্ব দেওয়া হয় গাজীপুর মহানগরী পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে। তবে দায়িত্ব দেওয়ার এক মাস ২৩ দিনের মাথায় এসে তাকে এসবি প্রধান থেকে এটিইউতে বলদি করলো সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!