বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ জুলাই ২০২৩, ৩:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আমানউল্লাহ আমান আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গাবতলীর আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। এ সময় আরও চার জনকে আটক করা হয়।

শনিবার (২৯ জুলাই) বেলা পৌনে ১২টায় রাজধানীর গাবতলি বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় যুবলীগের সমাবেশে বিএনপির নেতাকর্মীরা ঢিল ছুড়লে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

গাবতলী বাজার রোড থেকে গাবতলী বেড়িবাঁধমুখী সড়কে একটি মিছিল নিয়ে আসতে দেখা যায় কিছু আন্দোলনকারীদের। তাদের হাতে কোনো ব্যানার না থাকলেও লাঠি ও ইট পাটকেল দেখা যায়।

মিছিলটি বিএনপির পক্ষে স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এ সময় আ.লীগের কয়েকজন নেতাকর্মী আহত হন। বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে সড়কে চলাচলকারী কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়।

হামলার তাৎক্ষণিক জবাব দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লাঠি-সোঁটা হাতে পালটা আক্রমণ করে। এতে বিএনপিরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, এরা (বিএনপি) সব আদাবরের। বিনা উষ্কানিতে তারা এসে হামলা করেছে। তারা আমাদের মঞ্চ ও নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ১০ জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও কোনো ‘অ্যাকশনে’ যায়নি।

গাবতলী মাজার রোডের মুখে গণতন্ত্র মঞ্চের আজকের অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেলে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং ভাসানী অনুসারী পরিষদের ড. ইউসুফ সেলিমকে আটক করে দারুস সালাম থানায় নিয়ে গেছে। এছাড়া নাগরিক ঐক্যের আব্দুর রাজ্জাককেও আটক করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

আবারো মা হলেন পূজা

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

মান-অভিমান অতীত, লাদাখে রোমান্সে মজলেন দেব-শুভশ্রী

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই রোববার

১০

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

১১

ভ্যান থেকে ছিটকে পড়লে রায়হানের মাথার ওপর দিয়ে চলে যায় ট্রাক

১২

কয়রায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা

১৩

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৪

সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস পাচারকালে আটক ২

১৫

মেহেরপুরে একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমান-ফরহাদ-জবিউল্লাহ

১৭

মাদারীপুরে মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

১৮

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১৯

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২০
error: Content is protected !!