বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৪, ২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, রয়টার্সকে নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক: ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বিশেষ করে শেখ হাসিনার সময়ের হত্যাকাণ্ডের জন্য।

শুক্রবার (৯ আগস্ট) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ বলেছেন, তিনি (শেখ হাসিনা) কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি কিউরিয়াস। শেখ হাসিনার সময়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে, আমরা সেসবের বিচার চাইবো। এটা আমাদের অন্যতম দাবি। যদি তিনি ফিরে না আসেন, তাহলে আমরা সে ব্যাপারে কাজ করবো।

অন্তর্বর্তী সরকারে অংশ নেওয়া নাহিদ বলেন, আমরা তাকে গ্রেফতার করতে চাই। তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান।

নাহিদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কারণ আগের নির্বাচন বিরোধীদলগুলো বয়কট করেছিল। তাছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও বলেছেন তিনি।

আরেক ছাত্র নেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুন ও বিচারের সম্মুখীন হোক।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

ছাত্রজনতার বিক্ষোভের মুখে গত সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। সেখান থেকে তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে মনে করা হচ্ছে, আপাতত তিনি দিল্লিতেই থাকবেন।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

হাবিবুল ইসলাম হাবিবকে ধুলিহর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিয়ে করেছেন পূজা চেরি, নেটদুনিয়া উত্তাল!

নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে বললেন মকসুমুল হাকিম চৌধুরী

বিশ্ব রাঙাতে, ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা স্পোর্টস সিটি

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বদলে যাচ্ছে ‘বাংলাদেশ জেলের’ নাম

১০

টেস্ট ইতিহাসে ছক্কার সেঞ্চুরি: গলে বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্ত

১১

হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর

১২

হঠাৎ ন্যাড়া মাথায় কেন লেডি সুপারস্টার নয়নতারা?

১৩

মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ

১৪

সুন্দরবনে অবৈধ প্রবেশ, আটক ৪ জেলে কারাগারে

১৫

পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

১৬

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

১৭

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

১৮

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

১৯

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

২০
error: Content is protected !!