বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ মার্চ ২০২৪, ৩:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী দিবসে সম্মাননা পাচ্ছেন শ্রেষ্ঠ পাঁচ জয়িতা

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

প্রতিমন্ত্রী জানান, ময়মনসিংহের আনার কলি, রাজশাহীর কল্যাণী মিনজি, সিলেটের চা শ্রমিক কমলী রবিদাশ, বরগুনার জাহানারা বেগম ও খুলনার পাখি দত্ত হিজড়াকে এ সম্মাননা দেওয়া হবে।

জয়িতাদের সাফল্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ময়মনসিংহের আনার কলি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী, ওরাও সম্প্রদায়ের জয়িতা কল্যাণী মিনজি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে লেখাপড়া করেন। বর্তমানে তিনি সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

‘এছাড়া সিলেটের কমলী রবিদাশ একজন সফল জননী। মাত্র ১৮ টাকা দিন মজুরিতে চা শ্রমিক হিসেবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এক ছেলেকে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। তার ছেলে বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।’

সিমিন হোসেন রিমি জানান, বরগুনার জাহানারা বেগমের ১২ বছর বয়সে বিয়ে হয়ে যায়। যৌতুকের টাকা দিতে না পারায় স্বামী তাকে এসিডে দগ্ধ করেন। পরে নিজেকে একজন সাবলম্বী জয়িতা হিসেবে প্রমাণ করেন। খুলনার পাখি দত্ত হিজড়া নিজের জনগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করেছেন।

তিনি বলেন, শিক্ষা, চাকরি, ব্যবসা ও আত্মকর্মসংস্থানে নারীরা আজ সফল হচ্ছে। দেশের উন্নয়ন ও অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। যে কারণে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশ ৫৯তম এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষে।

সম্মাননা পাওয়া প্রত্যেক জয়িতাকে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, উত্তরীয় ও সনদ দেওয়া হবে বলেও এসময় জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১০

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

১১

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১২

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

১৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

১৪

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

১৫

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

১৬

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১৭

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১৮

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১৯

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

২০
error: Content is protected !!