
ডেস্ক রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন সাতক্ষীরা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফরান রোজবাবু।
রোববার বেলা ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা বাজারে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকার যোগে সাতক্ষীরা থেকে খুলনায় যাচ্ছিলেন সঙ্গীত শিল্পী রোজ বাবু। পথিমধ্যে কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোজবাবু ও চালক মোহাজ্জেম হোসেন বাকী আহত হন। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সড়ক দুর্ঘটনায় আহত সংগীত শিল্পী রোজবাবুর আশু সুস্থতা কামনা করেছেন দ্য এডিটরস সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি।

মন্তব্য করুন