বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, ৬ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট: দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের একটি ভবনে মধ্যরাতে আগুন লেগেছে। বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রায় ৬ ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

জানা গেছে, সচিবালয়ের সাত নম্বর ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপণ চলছে। আমাদের কর্মীরা রুমে রুমে গিয়ে তল্লাশি চালাচ্ছেন। কোথাও কোনো আহত আছে কিনা বা ক্ষয়ক্ষতি কী রকম তা দেখছেন।

এরআগে বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজে যোগ দেয়।

প্রায় ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের ২১১ জন কর্মীর নিরলস প্রচেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি স্টেশন অংশ নেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সচিবালের সামনের আব্দুল গণি রোডে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনা সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে সচিবালায় এলাকা।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎসুক জনতার ভিড়। সকাল ৯টা থেকে অফিস শুরু হওয়ার আগেই কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই তাদের কর্মস্থল সচিবালয়ের সামনে চলে এসেছেন। কিন্তু নিরাপত্তার স্বার্থে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০