বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ মে ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেবা প্রত্যাশীদের হয়রানি ও দুর্নীতির গণশুনানি: বল্লীর নায়েবকে বরখাস্ত করার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: সেবাপ্রত্যাশীদের হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মহসিন হোসেনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন দুদক কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক।

রোববার (১৪ মে) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে সরকারি অফিসে সেবা প্রত্যাশীদের হয়রানি ও দুর্নীতির গণশুনানিকালে ওই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বরখাস্ত করতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরকে এই নির্দেশ দেন তিনি।

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলার সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের অংশগ্রহণে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে দুদক কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হকের উপস্থিতিতে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, খুলনা বিভাগের পরিচালক মোঃ মঞ্জুর মোরশেদ, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, দুদকের সাতক্ষীরা রেঞ্জের সহকারী পরিচালক তারুণ কান্তি ঘোষ, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

গণশুনানিতে ৩৬টি অভিযোগের শুনানি শেষে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০