বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩ নভেম্বর ২০২৩, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানে মাদক নিরাময় কেন্দ্রে আগুনে ৩২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে একটি মাদক নিরাময় কেন্দ্রে আগুনে অন্তত ৩২ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাময় কেন্দ্রটির অবস্থান ইরানের উত্তরাঞ্চলে।

স্থানীয় সময় শুক্রবার ভোরে তেহরানের উত্তরে কাস্পিয়ান সাগর তীরবর্তী গিলান প্রদেশের ল্যানগারুদ শহরের ওই মাদক নিরাময় কেন্দ্রে আগুন লাগে।

আঞ্চলিক প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আগুনের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে সাদেঘি বলেন, তদন্ত চলছে। ওই মাদক নিরাময় কেন্দ্রে ৪০ জনের থাকার ব্যবস্থা ছিল।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা আগুনের একটি ফুটেজ শেয়ার করেছে, যাতে দেখা যায় আকাশে আগুনের ঝলকানি এবং বাতাসে ধোঁয়ার কুণ্ডলী।

অন্যান্য ছবিতে আগুন নিয়ন্ত্রণের পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত স্থানটি দেখা গেছে।

ইরানে মাথাপিছু আফিম আসক্তের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। আফগানিস্তানে চাষ হওয়া আফিম চোরাচালানের বড় একটি রুট হলো ইরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০