বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ ডিসেম্বর ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাইনবোর্ডে লেখা মুজিব সড়ক, ‘মুজিব’ শব্দটি কেটে দিলেন জামায়াতের কর্মীরা

ডেস্ক রিপোর্ট: যশোরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের (মুজিব সড়ক) বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে লেখা ‘মুজিব সড়ক’ থেকে ‘মুজিব’ শব্দটি কেটে দিয়েছেন জামায়াতে ইসলামীর কর্মীরা। শুক্রবার সকালে শহরের ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে আসা কর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করেন।

এ ব্যাপারে যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, ‘এটা আমার নলেজে নেই। এমনটা তো হওয়ার কথা নয়। এমন কোনো নির্দেশনাও ছিল না। শেখ মুজিবের নাম থাকতেই পারে। তাই বলে কোনো প্রতিষ্ঠানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করা যাবে না। এমনটা হলে যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দলীয় সূত্রে জানা যায়, আজ সকালে যশোর ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আমির শফিকুর রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মঞ্চে বক্তব্য দিতে শুরু করেন। এর আগে সকাল আটটা থেকে যশোর ও আশপাশের জেলা ও উপজেলা থেকে জামায়াতের নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যশোরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে অবস্থিত প্রেসক্লাব যশোরের সাইনবোর্ডে লেখা মুজিব সড়ক থেকে মুজিব শব্দটি ব্লেড দিয়ে কেটে দেন কর্মী সম্মেলনে যোগ দিতে আসা কর্মীরা। পরে তাঁরা একই সড়কে সরকারি মা ও শিশুকল্যাণ কেন্দ্র, যশোরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড থেকে মুজিব অংশটি কেটে দিয়ে সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করেন।

এদিকে সাইনবোর্ড থেকে মুজিব শব্দটি কেটে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিজেকে জামায়াতের কর্মী দাবি করে একজন প্রেসক্লাবের সাইনবোর্ড থেকে মুজিব শব্দটি ব্লেড দিয়ে কেটে দেন। ভিডিওটিতে তিনি বলতে থাকেন, ‘এ দেশে মুজিব বলে কোনো শব্দ থাকবে না।’ এর পর থেকে অনেকে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আলোচনা-সমালোচনা করছেন।

যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন ওই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘আমার প্রশ্ন, সরকার এই সড়কের নাম কি পরিবর্তন করেছে? আপনি এসেছেন জামায়াতের কর্মী সম্মেলনে, আপনার কাছে ব্লেড কেন? আমি নিশ্চিত, সড়কের নাম পরিবর্তন করেনি সরকার। তাহলে নাম কেটে দেওয়ার আপনি কে?…একে আইনের আওতায় আনা হোক।’

জানতে চাইলে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, এটি আসলেই ঘৃণিত কাজ। তাঁরা জেলা জামায়াতের নেতাদের বিষয়টি জানিয়েছেন। তাঁরা তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

যোগাযোগ করলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, বিষয়টি শুনেছেন। তবে কেউ এ ব্যাপারে অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!