বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৪, ১:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ùS

ডেস্ক রিপোর্ট: বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এসময় তারা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার (২৮ ডিসেম্বর) সাতক্ষীরা পাওয়ার হাউজের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের অপমান অবমাননা লাঞ্ছনার ঘটনা ঘটছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে এ ধরনের ঘটনা বেড়েছে। এক্ষেত্রে অবশ্যই সরকারকে কঠোর হতে হবে।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। এখন আমাদেরই লাঞ্ছিত হতে হচ্ছে, অপমান অবহেলার শিকার হতে হচ্ছে। আমরা আবারও জীবন দিতে প্রস্তুত। আমাদের দেহে যতটুকু শক্তি সামর্থ আছে আমরা তাই দিয়েই প্রতিরোধ গড়ে তুলবো।

বক্তারা সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, যারা দেশ স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার্থে সরকারের ভূমিকা কী আমরা জানতে চাই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১১

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১২

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৩

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১৪

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

১৫

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

১৬

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

১৭

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১৮

দুবাইয়ে থাকছেন মোস্তাফিজ, দলছাড়া সাকিব-তাসকিন

১৯

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

২০
error: Content is protected !!