বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৪, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তি পেল জয়া অভিনীত মুক্তিযুদ্ধের ছবি

বিনোদন ডেস্ক: বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নকশি কাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা তুলে আনা হয়েছে এ সিনেমায়, বানিয়েছেন আকরাম খান।

শুক্রবার থেকে দেশের ছয়টি মাল্টিপ্লেক্সে দেখা যাচ্ছে সিনেমাটি। গল্পে দেখা যাবে দুই বোন রাহেলা ও সালেহাকে, যাদের বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেন রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালি যুক্ত হন মুক্তিবাহিনীতে। সবরও যোগ দেন মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখান রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প ‘নকশি কাঁথার জমিন’।

‘নকশি কাঁথার জমিন’ দিয়ে দেশের হলে নয় মাস পর সিনেমা মুক্তি পেল জয়া আহসানের। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল জয়ার ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি। গত ২৫ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল ‘নকশি কাঁথার জমিন’-এর এক বিশেষ প্রদর্শনী। ছবি প্রসঙ্গে জয়া আহসান জাগো নিউজকে বলেন, ‘মুক্তিযুদ্ধে অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। সেই মানুষগুলোর গল্প নিয়েই এই ছবি। তাই সাধারণ মানুষ ছবিটা দেখে কী বলছেন, সেটা জানার অপেক্ষায় আছি। যারা দেখেছেন, তারা তো খুব ভালো বলছেন।’

ছবিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেজুতি, দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। ‘নকশি কাঁথার জমিন’ ছবিটি নিয়ে আশাবাদী জয়া। বিশেষ করে বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি পাওয়ায় আনন্দিত এই অভিনেত্রী।

এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘নকশী কাঁথার জমিন’। পেয়েছে কিছু পুরস্কারও। তারমধ্যে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগের পুরস্কার অন্যতম। পেয়েছে দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগস্ক্রিন প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছে ছবিটি। এ ছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছিল ‘নকশি কাঁথার জমিন’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!