বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ ডিসেম্বর ২০২৪, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝড় তুলেছে ‘খাদান’, উচ্ছ্বসিত দেব

বিনোদন ডেস্ক: এবারের বড়দিন উপলক্ষ্যে টালিউড তারকা দেবের ‘খাদান’ সহ ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো মুক্তির আগে চলচ্চিত্র বোদ্ধারা মনে করেছিলেন ‘পুষ্পা-২’র কারণে দাঁড়াতে পারবে না। কিন্তু প্রথম দুদিনের পর্যবেক্ষণে দেখা গেছে ‘খাদান’বেশ এগিয়ে রয়েছে।

টালিউড সুপারস্টার দেব অভিনীত ‘খাদান’ সিনেমার শোয়ের সংখ্যা মুক্তির পরের দিন থেকে বেড়েছে। দর্শকও সিনেমা দেখতে হলমুখী হয়েছেন। এ দৃশ্য দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। দর্শকদের ধন্যবাদ জানাতে দিলেন বিশেষ বার্তা।

‘খাদান’র মাধ্যমে প্রায় ১০ বছর পর মূল ধারার বাণিজ্যিক সিনেমায় দেবের প্রত্যাবর্তন হয়েছে। টালিউডের একটি সূত্রে জানা গেছে, দেবকে যারা ‘বাণিজ্যিক’ সিনেমা তারকা রূপে এতদিন দেখতে চেয়েছেন, তারা সিনেমা দেখতে হলে আসছেন। আজ (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, অনুরাগী ও দর্শকদের উদ্দেশ্যে একটি আবেগপ্রবণ পোস্ট দিয়েছেন তিনি। এতে দেব লেখেন, ‘আমি দর্শকের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা ব্যক্ত করার ভাষা হারিয়েছি। “চাঁদের পাহাড়” এবং “অ্যামাজন অভিযান”র পর “খাদান” সে রকম প্রতিক্রিয়া পেয়েছে। যেখানে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় দিনের ব্যবসা বেশি। প্রত্যেক দিন নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’

দেব তার পোস্টে দেব লেখেন, ‘কীভাবে নিজের আবেগ ভাষায় প্রকাশ করব, তা জানি না। আমার দর্শকেরা খুশি, তাই আমিও খুশি। শুধু আমি নই। “খাদান’র মাধ্যমে বাংলা সিনেমার প্রত্যাবর্তন হলো।’

জানা গেছে, দেবের ‘খাদান’ মুক্তির দুদিনে নাকি ২ কোটি রুপি ব্যবসা করেছে। আজ কলকাতায় ‘খাদান’র একাধিক শো হাউসফুল দেখা গেছে। দক্ষিণ কলকাতার নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানি বললেন, ‘শুরু থেকেই টিকিট বিক্রি দারুণ। বিকেলে আমার হলে ‘খাদান’-এর শো হাউসফুল। আগামী কয়েক দিনও আশা করছি হাউসফুল হবে।’’ নবীনায় ‘খাদান’র পাশাপাশি চলছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’। অনেক দিন পর একটি দক্ষিণী এবং বাংলা সিনেমা একই সঙ্গে মহাসমারোহে ব্যবসা করছে।

১০০০ কোটি পার করেছে ‘পুষ্পা-২’, জানুয়ারিতে দর্শকদের জন্য সুসংবাদ
এ প্রসঙ্গে নবীনের ভাষ্য, ‘আমি শুরু থেকেই বলেছি, ছবি ভালো হলে মানুষ দেখবেন। সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা-সমালোচনায় কোনো লাভ নেই। যারা টিকিট কেটে হলে এসে সিনেমা দেখেন, তারা ভালোমানের সিনেমা প্রত্যাশা করছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১০

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৩

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৪

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৫

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৬

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৭

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৮

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৯

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০
error: Content is protected !!