বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ জানুয়ারি ২০২৫, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যে কারণে নার্ভাস ছিলেন সাফা

বিনোদন ডেস্ক: নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সাফা কবির। টিভি-ইউটিউবে বৈচিত্রময় গল্পের নাটকে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি কাজ করেছেন ভিন্ন আঙ্গিকের একটি হরর গল্পে। এর শুটিং করতে গিয়ে বেশ নার্ভাস ছিলেন তিনি। তবে কাজটি করে বেশ খুশি সাফা। মানছেন, এটি তার ক্যারিয়ারে নতুন এক অভিজ্ঞতা।

সিকদার ডায়মন্ড পরিচালিত ‘প্রতিধ্বনি’ নাটকে কাজ সম্পর্কে বলতে গিয়ে এমন কথাই জানালেন এ অভিনেত্রী। হররধর্মী গল্পে নির্মিত নাটকটির গল্প এখনই বলতে চান না সাফা। তবে জানান, ভালো লাগার মতো একটি কাজ হয়েছে।

সাফা কবির বলেন, ‘আমার কাছে মনে হয়, আজকাল এমন ধরনের চিত্রনাট্য কম পাই যেটা শিল্পী হিসেবে আমাকে এক্সাইটেড করে বা যে গল্পটা পড়ে মনে হবে নতুনত্ব আছে। এই নাটকের চিত্রনাট্য পড়ে কাজটি নিয়ে একধরনের উত্তেজনা কাজ করছিল। আমার ক্যারিয়ারে হরর কাজ তেমন একটা করা হয়নি। অনেক বছর আগে ভিকি জাহেদের একটা কাজ করেছিলাম। সেটাও পুরোপুরি হরর নয়। তাই শুরু থেকেই ‘প্রতিধ্বনি’ নিয়ে আলাদা আগ্রহ ছিল। গল্প, লোকেশন, ক্যামেরা ওয়ার্ক সব মিলিয়ে দুর্দান্ত একটা কাজ হয়েছে। অপেক্ষায় ছিলাম কবে কাজটি আসবে। কারণ, এই নাটক নিয়ে দর্শকের রেসপন্সটা আমি জানতে চাই।’

হরর কাজ নিয়ে এক্সাইটেড থাকলেও শুটিংয়ের সময় ভয়ে ছিলেন সাফা। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘হরর কাজ করব, এটা ভেবে যেমন এক্সাইটেড ছিলাম; তেমনি ভয়েও ছিলাম। আমি এমনিতেই ভীতু প্রকৃতির। পুরোনো এক বাড়িতে শুটিং হয়েছে। রাতে শুটিংয়ের সময় একেবারে নির্জন হয়ে যেত চারপাশ। আশপাশে কোনো বাড়িঘর নেই, অভিনয় করছি হরর গল্পে। সব মিলিয়ে ভয়ই লাগত। কিন্তু টিমটা ছিল পুরো এনার্জেটিক। সবাই এত কো-অপারেটিভ, এত সুন্দর কাজ করে, আমার তো মনে হয়, নাটকের প্রতিটি ফ্রেম দর্শকের ভালো লাগবে।’

নির্মাতা সিকদার ডায়মন্ড জানান, ‘প্রতিধ্বনি’ পুরোপুরি হরর নয়, এটি একটি সাসপেন্স থ্রিলার গল্প। তবে এর সঙ্গে হররের যোগসূত্র আছে। এতে দেখা যাবে, অনেকদিন পর এক লেখক দেশে আসেন। গল্প লিখতে তিনি চলে যায় গ্রামের বাড়ি। সেখানে তার সঙ্গে ঘটতে থাকে অতি প্রাকৃতিক ঘটনা। রহস্য উদঘাটন করতে নামেন লেখক।

‘প্রতিধ্বনি’ নাটকে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, অশোক বেপারী, সাদিয়া তাজিন প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন কিশোর কুমার দাশ। ১১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নাটকটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!